হলিউড বাংলা নিউজঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সিটি অব প্যারিসে নির্মিত হয়েছে স্থায়ী “শহীদ মিনার”। সিটির অর্থায়নে গত তিন মাস ব্যাপী নির্মাণ শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে শহীদ মিনারটি স্থায়ীরুপ পেয়েছে। মিনারটি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের সম উচ্চতায় নির্মিত হয়েছে। এই নিয়ে প্রবাসী বাংলাদেশীদের মোধ্য এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে।
আগামী ২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৩ প্রথম বারের মত নব নির্মিত শহীদ মিনারের পাদ দেশে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। দিনব্যাপী অনারম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান মালার আয়োজন থাকবে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ভাষাবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরবেন।
সমগ্র অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি (IMLDC)’র উদ্যোগে লস এঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস এবং সিটি অব প্যারিসের সম্মানিত মেয়র এর যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে জানা গেছে।
গত ২২শে ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম প্যারিস সিটির মেয়রের নিকট স্থানীয় লাইব্রেরীতে একটি সুনির্দিষ্ট বাংলা বুক কর্নারের আবেদন করলে সিটি মেয়র মিঃ ভার্গাস তা সানন্দের সহিত গ্রহন করেন।
সম্মানিত কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মেয়র মিঃ বার্গাসের নিকট “বাংলাদেশ কর্ণার” সাইনবোর্ডটি হস্থান্তর করেন এবং কিছু বাংলা বই উপহার দেন।
মেয়র মিঃ বার্গাস তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে, IMLDC’র উদ্যোগে বাংলাদেশ কনসাল জেনারেল এবং সিটি অব প্যারিস মোধ্য এক সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরীতে সহায়তা করার জন্যে তিনি কনসাল জেনারেল এবং তার সহকর্মীদের ভূয়সী প্রশংসা করেন।
কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম সম্মানিত মেয়রকে বাংলাদেশীদের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেন।
স্থানীয় বাংলাদেশিরাও কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম এর ভূয়সী প্রশংসা করেন। তারা আরো বলেন অত্যন্ত সহযোগীতা সম্পন্ন এবং কর্ম দক্ষতার মাধ্যমে ইতিমোধ্যেই তিনি বাংলাদেশীদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।
মনজুরুল হক শাহীন
প্রবাসী সাংবাদিক ও কলাম লেখক
রিভারসাইড, ক্যালিফোর্নিয়া
