আটলান্টিক সিটি হাই স্কুলের কৃতি শিক্ষার্থী আমেরা মোজাম্মেল 


হ-বাংলা নিউজ: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় কৃতি ছাত্রী  আমেরা মোজাম্মেল ষষ্ঠ স্হান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সে রাটগার্স বিশ্ববিদ্যালয়ে মেয়র  মার্টি স্মল সিনিয়র বৃত্তি নিয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে।

 আমেরা মোজাম্মেলের জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে।

তার বাবা মাহবুবুল মোজাম্মেল ও মা কানিজ ফাতেমা । তিন বোনের মধ্যে সে সবার ছোট ।

ছোটবেলা থেকেই   আমেরা মোজাম্মেল লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল।তার অবসর কাটে বিভিন্ন সৃষ্টিশীল কাজে ।

তার প্রিয় ব্যক্তিত্ব তার বাবা,মা।

সে রাটগার্স বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে।পেশাগত জীবনে তার ইচ্ছা বিজনেস এনালিস্ট হওয়ার।

তার অসামান্য কৃতিত্বের পেছনে তার বড় দুই বোনের অবদানই সবচেয়ে বেশি। 

উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- পড়ালেখাতেই ফোকাস করো, স্বপ্নবান হও এবং স্বপ্ন পূরণের পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাও ।

মা-বাবা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার জন্য সে ছাত্র- ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।

আটলান্টিক সিটিতে  বসবাসকারী সদালাপী,বন্ধুভাবাপন্ন  আমেরা মোজাম্মেল তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *