আটলান্টিক সিটিতে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত সোহেল আহমেদ 

হ-বাংলা নিউজ:

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র প‍্যানেল থেকে কাউন্সিলর এট লারজ প্রার্থী সোহেল আহমেদ  বিপুল ভোটে এগিয়ে থাকায় তাকে প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন ।

বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল জানার পর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বেংগল ক্লাবের সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ  সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ সোহেল আহমেদকে অভিনন্দন জানান  এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ।

সোহেল আহমেদ তাঁর বক্তব্যে  তাঁকে সহ তার প‍্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ায় সিটির ভোটারসহ কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।

প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত মেয়র প‍্যানেলের  কাউন্সিলর এট লারজ প্রার্থী সোহেল আহমেদ বিপুল ভোটে এগিয়ে থাকায় কমিউনিটিতে খুশির আমেজ বিরাজ করছে ।

কমিউনিটির বিদগ্ধজনদের মতে , মেয়র প‍্যানেল এর কাউন্সিলর এট লারজ প্রার্থী হিসেবে সোহেল আহমেদ নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী হলে  কমিউনিটিতে প্রবাসী বাংলাদেশীদের অবস্থান আরো বেশি সুসংহত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *