হ-বাংলা নিউজ:
সুব্রত চৌধুরী-
নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ করেছেন।
সংগঠনের সভাপতি পদে ঢাকার মগবাজারের বাসিন্দা মোহাম্মদ তানভির হাসান, সহসভাপতি পদে চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা জাকিরুল ইসলাম খোকা ও সাধারন সম্পাদক পদে টাংগাইলের ঘাটাইলের বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস জয়ের মালা গলায় পরেন।
জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে
বিজয়ীদেরকে সংবর্ধনা দেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি।
আগামী ২২ জানুয়ারি, বুধবার সন্ধ্যা ৬.৩০মি. সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কথামালা,
সম্মাননা স্মারক প্রদান, সংগীত অনুষ্ঠান ইত্যাদি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা
প্রবাসী বাংলাদেশিদেরকে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
