নিউইয়র্কে ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো অনুষ্ঠিত

হ-বাংলা নিউজ: 

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিউইয়র্কে তৃতীয়বারের মতো বিপুল উৎসাহে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইউএসবিসিসিআই) আয়োজিত রিভারটেল বিজনেস এক্সপো-২০২৪ অনুষ্ঠিত হলো। অভিবাসী ও সংখ্যালঘু-মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান এবং উন্নয়নের সুযোগ তৈরি করতে মনোনিবেশ করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রবাসী বাংলাদেশীদের নতুন ব্যবসার জন্য পরামর্শ এবং ব্যবসা সম্প্রসারণের সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বিশেষ করে স্মল বিজনেসকে প্রমোট করতেই গত ২৩ নভেম্বও, শনিবার দিনব্যাপী লাগোর্ডিয়া মেরিয়ট হোটেলের বলরুমে এই এক্সপো’র আয়োজন করা হয়। এছাড়াও এক্সপোতে ১৪ জন বিশিষ্ট নারী উদ্যোক্তাকে সম্মাননা জানানো হয়। তাদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট। এক্সপোতে অর্ধশতাধিক স্টল প্রদর্শনী ছিলো। এর মধ্য দিয়ে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবাসমূহ প্রদর্শনের সুযোগ পায়। এতে মর্টগেজ, ব্যাংক, সিপিএ, রিয়েল এস্টেট, রেষ্টুরেন্ট প্রভৃতি ক্যাটাগরীর স্টল দর্শকদের দৃষ্টি কাড়ে। আয়োজকদের প্রত্যাশা এমন এক্সপো বাংলাদেশী কমিউনিটির উপকারের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে। খবর

ইউএনএ’র।

উল্লেখ্য, ‘বাজারের ব্রিজিং, সুযোগের চাষ এবং ব্যবসায়িক সম্প্রদায়ের সংযোগ স্থাপন’ ইভেন্ট থিম নিয়ে বিজনেস এক্সপো অনুষ্ঠিত হয়। এই থিমকে কেন্দ্র করে ইভেন্টটি ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত সমাধান এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশল নিয়ে কাজ করেছে। এটি উদ্যোক্তাদের নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক সম্প্রসারণের পথ সুগম করতে সহায়তা করেছে। থিমটি বিশেষভাবে বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি নতুন বাজারের সম্ভাবনাকে কাজে লাগানো এবং প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক অগ্রগতির সুযোগ তৈরি করার জন্য প্রণীত হয়েছে। ইভেন্টের প্রতিটি সেশনে এই থিমের গুরুত্ব স্পষ্ট হয়েছে, যা অংশগ্রহণকারীদের জন্য একটি অনুপ্রেরণা এবং সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে আয়োজকরা জানান। সকালে ব্রেকফাস্ট পরিবেশেনের মধ্য দিয়ে শুরু হওয়া এবারের এক্সপো’র কর্মকান্ড চলে বিকেল ৫টা পর্যন্ত। এক্সপো’র কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আমন্ত্রিত অতিথি ও আয়োজকদের

সংক্ষিপ্ত বক্তব্য, বিজনেস সেমিনার, জনপ্রিয় খলিল বিরিয়ানীকে ফ্রানচাইজ-এর আনুষ্ঠানিক ঘোষণা

প্রভৃতি। উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএসবিসিসিআই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ লিটন আহমেদ, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান কে মামদানী, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ

কমার্স-এর প্রেসিডেন্ট মার্ক জাফ, কুইন্স চেম্বার অফ কমার্স-এর প্রেসিডেন্ট টমাস জে. গ্রেচ, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান। এক্সপোতে কীনোট স্পীকার ছিলেন এমডব্লিউবিই এন্ড স্মল বিজনেস ডিভিশন অব মাইনরিটি’র এক্সিকিউটিভ এডভাইজর জেনী লো। এক্সপো’র বিভিন্ন পর্বে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের সহ মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন। ইউএসবিসিসিআই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ লিটন আহমেদ সহ পরিচালনা বোর্ড সদস্য

ফখরুল ইসলাম দেলোয়ার, শেখ ফরহাদ, আহাদ আলী সিপিএ, ইসমাইল আহমেদ, মিলি এ

ভূঁইয়া, রফিক খান, মোহাম্মদ বদরুদ্দুজা সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ইউএসবিসিসিআই’র এমন উদ্যোগ আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রদয়ের জন্য নতুন দরজা উন্মোচন করেছে। এছাড়াও ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য সহযোগিতা এবং নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্সপোতে অংশগ্রহনকারীরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব এবং নতুন দিক সম্পর্কে দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। বিজনেস এক্সপো চলাকালে অপরাহ্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম বাংলাদেশী রেস্টুরেন্ট হিসাবে খলিল বিরিয়ানির ফ্র্যানচাইজিস সার্টিফিকেট প্রাপ্তির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্ণধার শেফ খলিরুর রহমান। এই ঘোষণা নতুন উদ্যোক্তাদের জন্য ফ্র্যাঞ্চাইজ ব্যবসার সুযোগ উন্মোচন করেছে বলে আয়োজকরা মনে করেন।

এক্সপোতে ‘এমডব্লিউবিই সার্টিফিকেশন সহজ উপস্থাপনা’ বিষয়ক সেশনে জেনি লো আলোচনায় কিভাবে সংখ্যালঘু ও নারী মালিকানাধীন ব্যবসাগুলো সহজে ‘এমডব্লিউবিই সার্টিফিকেশন’ পেতে পারে এবং এর মাধ্যমে নতুন সুযোগ তৈরি করতে পারে তার বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি বিষয়ক প্যানেল আলোচনায় “কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং ব্যবসায়িক প্রসার” শীর্ষক সেমিনারে মডারেটর ছিলেন মাফিজুল ইসলাম। প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন এসজে ইনোভেশন-এর সিইও শাহেদ ইসলাম, আলগোরিজিন-এর সিইও সিয়াম হোসেন ও টেকনোলজি বিশেষজ্ঞ মোহাম্মদ জামান। এসময় বক্তারা কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এাই) ছোট ও মাঝারি ব্যবসার জন্য বড় পরিবর্তন আনতে পারে এবং প্রযুক্তির ভবিষ্যৎ গড়তে পারে তা তুলে ধরেন।

অপরদিকে এসবিএ লোন এবং অর্থায়ন কর্মশালায় লোনের সুযোগ এবং প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করেন, সিটিজেন্স ব্যাংক-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিসা পিনহাস ও আই-রিকম- এর সিইও ইসমাইল আহমেদ। মডারেটর ছিলেন আহাদ আলী, সিপিএ। এক্সপোতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১৪ জন নারী উদ্যোক্তারা হলেন- স্নিগদ্ধা কুন্ডু মিস্টি, সোনিয়া চাঁদনী, ডা. দিলরুবা চৌধুরী, আম্বিয়া বেগম, নাজনীন মির্জা, রোজি ইসলাম, জিনাথ জাহান, সাবরিনা

আহমেদ, ফাতেমা আকতার, উম্মা সিদ্দিকা, সারা পারভেজ, মিলি এ ভূইয়া, ভাবলিন সাবহারওয়াল এবং সেলিনা আক্তার।

উল্লেখ্য, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইউএসবিসিসিআই) যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রধান সংস্থা। ইউএসবিসিসিআই বাংলাদেশী-আমেরিকান উদ্যোক্তা এবং পেশাদারদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে যা সহযোগিতা এবং সমর্থনের সুযোগ প্রদান করে। যা বাংলাদেশী কমিউনিটিকে আরও ক্ষমতায়িত এবং ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করবে।

বার্তা প্রেরক: সালাহউদ্দিন আহমেদ

ইউএনএ, নিউইয়র্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *