চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

হ-বাংলা নিউজ: শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রাম বিভাগে ১৬৪, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ১০৯, ঢাকা উত্তরে ১৯৫, ঢাকা দক্ষিণে ১৮১ ও খুলনা বিভাগে ৫৩ জন ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ২, ময়মনসিংহে ৩২, সিলেটে ৬ এবং রংপুরে ১৭ জন রোগীও হাসপাতালে ভর্তি হন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২৮,৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *