Get content suggestions
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ শনিবার,২৩শে মে, ২০২৬ নিউইয়র্কের নলান পার্ক, গভর্নরস আইল্যান্ড-এ
বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম আয়োজিত সম্মিলিত চিত্র প্রদর্শনী উদ্বোধন হবে। উক্ত প্রদর্শনী’র পক্ষ থেকে কিউরেটর হিসেবে দায়িত্বে রয়েছেন শিল্পী কায়সার কামাল। খবর আইবিএননিউজ ।
২৩ মে.২০২৬ থেকে প্রদর্শনীটি চালু থাকবে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত । সর্বস্তরের দর্শকদের জন্য উন্মুক্ত প্রতি সপ্তাহে শনি ও রবিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পযর্ন্ত উক্ত প্রদর্শনী খোলা থাকবে।
বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত শীর্ষস্থানীয় ৪৩ জন শিল্পীর, এই আয়োজনে বিভিন্ন ধরনের নানান রকম শিল্পকর্ম ও সৃজনশীলতার প্রদর্শিত হবে ।
নিউইয়র্ক স্টেস্টের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে সুপ্রতিষ্ঠিত গভর্নরস আইল্যান্ড এর এই বিশেষ এই বাড়িটি ( মূলত আর্ট গ্যালারি হিসেবে বিশ্বের পর্যটকদের কাছে পরিচিত) ।বাংলাদেশি- আমেরিকান আর্টিস্ট ফোরামের কার্যক্রম প্রশংসিত হওয়ার ফলে,তাদের(আর্টিস্ট ফোরামের) শিল্পকর্ম ও প্রাসঙ্গিক বিষয়ের বিভিন্নরকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করার জন্য লিজ প্রদান করা হয়েছে ।
যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম-এর দীর্ঘদিনের নিরলস শিল্পকর্ম ও সাধনার স্বীকৃতিস্বরূপ এটি নিঃসন্দেহে একটি অনন্য দৃষ্টান্ত ।
নিউইয়র্কসহ উত্তর আমেরিকার সকল বাঙালি শিল্পরসিকদের জন্য আর্টিস্ট ফোরাম- এই আয়োজন বাংলা সংস্কৃতির চেতনা-জাগানিয়া’ উজ্জ্বলতম প্রয়াস।
শিল্প সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীসহ সবাইকে বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম এর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকগন ।
উল্লেখ্য,—উক্ত আয়োজনে বিভিন্ন শিল্পীর রেসিডেনসী’র সম্বনয় থাকবে ।
