আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির সভা অনুষ্ঠিত

সুব্রত চৌধুরী-  নিউ জারসি রাজ্যের  আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

চার মে, সোমবার বিকেলে আটলান্টিক সিটির একটি ভেন্যুতে এই সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।

সভায় আটলান্টিক সিটির কাউন্সিলওম্যান এট লারজ 

স্টিফেনি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ডেমোক্র্যাট নেতা  ওয়ালটার জনসন, ডোনাল্ড হ্যারিস, জেফ ডরসি সহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ডেমোক্র্যাটিক দল থেকে কংগ্রেসম‍্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী জ‍্যাক মুলক অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন ।

 সভায় উপস্হিত ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ আগামী ২ জুন, মঙ্গলবার  অনুষ্ঠিতব্য   প্রাইমারি নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। এছাড়া সভায় 

ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *