সুব্রত চৌধুরী-
নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ৫ মে, মংগলবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, শুভেচ্ছা বিনিময় , আড্ডা, বারবি কিউ ইত্যাদি।
আটলান্টিক সিটির ১৬, উওর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি এর উদ্যোগে তাদের নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহনে অনুষ্ঠানটি সম্প্রীতির মেলবন্ধনে কমিউনিটির মিলনমেলায় পরিনত হয়।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির পরিচালক মোঃ ইকবাল হোসেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিপুল সংখ্যক লোকের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান’ উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।
