মোঃ শাহরিয়ার আহমেদ এসিএমইউএর “বোর্ড অব ডিরেক্টরস”  এর সদস্য নিযুক্ত 

সুব্রত চৌধুরী-

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকান মোঃ শাহরিয়ার আহমেদ   সিটি অব আটলান্টিক সিটি কর্তৃক আটলান্টিক সিটি মিউনিসিপাল ইউটিলিটিজ অথরিটির “বোর্ড অব ডিরেক্টরস” এর সদস্য  হিসেবে নিয়োগপ্রাপ্ত হযেছেন। এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় কমিউনিটি প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ অর্জন করেছেন।

 মোঃ শাহরিয়ার আহমেদ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের একজন গর্বিত সন্তান। তিনি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ (মুরারিচাঁদ কলেজ) থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন সম্পন্ন করার পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং দীর্ঘ প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে আটলান্টিক সিটিতে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রবাস জীবনে তিনি কমিউনিটির উন্নয়ন, সংগঠনমূলক কার্যক্রম এবং সামাজিক সম্পৃক্ততায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও ঐক্যবদ্ধ কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হয়েছে।

তিনি তার নতুন দায়িত্ব পালনে সকল কমিউনিটি সদস্য, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *