আটলান্টিক সিটিতে ১০মে,রবিবার বিএএসজের  ক্রিকেট টুর্নামেন্ট 

সুব্রত চৌধুরী-

             নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে “ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত হবে। ১০মে, রোববার সকাল নয়টায় সিটির ৫৪৫, নর্থ আলবেনি এভিনিউতে অবস্থিত বদর ফিল্ডে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ।

               বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আয়োজিত এই  ক্রিকেট টুর্নামেন্টে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করবেন।

ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে ।

বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, 

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শাহ মাহমুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম একসঙ্গে ক্রিকেটের চেতনাকে উদযাপন করার জন্য  সকল কমিউনিটি সদস্য, নেতৃবৃন্দ এবং ক্রিকেটপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *