সুব্রত চৌধুরী-
নিউ জার্সি ষ্টেটের আটলানটিক সিটিতে ২২ মার্চ, রবিবার ঈদ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।
সিটির শোবোট হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ মিলন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, কাওয়ালী সংগীত পরিবেশন, আড্ডা ইত্যাদি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র।
অনুষ্ঠানে এম আনজুম জিয়ার পরিচালনায় সিটি কাউন্সিল সহ-সভাপতি কলিম শাহবাজ, আমের কাশ্মীরি, মাইকেল সুলেমান, জহিরুল ইসলাম বাবুল, সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন ।
এছাড়া আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাট দলের প্রার্থীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে কাওয়ালী গান পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় কাওয়াল সাগর ভ্রাতৃদ্বয়।
তাদের মনোমুগ্ধকর পরিবেশনা মিলনায়তন ভর্তি শ্রোতারা প্রাণভরে উপভোগ করেন ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শওকত আজাদ, সাইফ চৌধুরী,আবিদ কাইউম,আসাদ চৌধুরী,মোঃ ইকরাম, সোহেল মালিক,আদিল মালিক, হাবিবুর রেহমান প্রমুখ ।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
