সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

সুব্রত চৌধুরী –

বাঙ্গালি জাতির জীবনে ষোলই ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙ্গালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে নিউজারসি অঙ্গরাজ্যের সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ। 

মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি আটলানটিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এর মিলনায়তনে গত ২৩ ডিসেম্বর, মঙ্গলবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ মওলানা আবদুল হাই ও গীতা থেকে পাঠ করেন জলি দাশ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্টের সকল শহীদ, একাত্তর এর সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।

আওয়ামী লীগ নেতা আব্দুর রফিক  এর সভাপতিত্বে ও বেলাল হোসেন এর  সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বেলাল উদ্দিন,সিরাজুল ইসলাম সিরাজ,নুর মোহাম্মদ ,আব্দুর রহিম,জামিলা বকুল,রওশন উদ্দিন, মিজানুর রহমান, আবদুল গফুর,জাকিরুল ইসলাম খোকা,মনিরুজ্জামান মনির, আবু নসর, মুক্তাদির রহমান,শেখ কামাল মনজু,নূরুন্নবী চৌধুরী শামীম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তাঁরা ইউনুস সরকারের মব কিলিং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের জনগণ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন পার করছে । যেখানে মুক্তিযোদ্ধাদের স্বপরিবারে গলা কেটে হত্যা করা হচ্ছে,যেখানে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা বলেন, ইউনুসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সবাইকে ঐক্য বজায় রেখে ৭১ এর মতো ইউনুস ও জামাত ইসলামকে পরাজিত করে জনগণের শান্তি ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী।  অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী গোলাম মোস্তফা,জলি দাশ, ফারুক হোসেন ও স্বপন দাশ।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *