হ-বাংলা নিউজঃ খায়রুজ্জামান মামুনঃ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় দাতব্য সংগঠন ইউ এস বাংলা এসোসিয়েশন মুসলিম উম্মার অন্যতম হলিডে “মাহে রমজান” উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় এ ইউ এস বাংলা এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের নিজস্ব উদ্যোগে ও কমিউনিটির কিছু উদার মনের মানুষের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, সংগঠনটি তাদের প্রতিষ্ঠার পর থেকে সমাজ ও মানব কল্যাণে আমেরিকা ও বাংলাদেশের বিভিন্ন দূর্যোগময় মুহূর্তে তাদের এই দাতব্য কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের কিছু মহানুভব ব্যক্তির দ্বারা পরিচালিত ইউ এস বাংলা এসোসিয়েশন তাদের জনহিতকর কাজের মাধ্যমে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের সহাযোগীতা অব্যাহত থাকলে তারা তাদের এই মহৎ কাজ গুলো আরো জোরালো ভাবে ভবিষ্যতে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ।

আসন্ন নতুন বছরে ইউ এস বাংলা এসোসিয়েশন তাদের দাতব্য কাজ আরো বড় পরিসরে এগিয়ে নিতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যা পর্যায়ক্রমে কমিউনিটির সবাইকে অবহিত করা হবে।

নেতৃবৃন্দের আশা তাদের এই উদ্যোগের মাধ্যমে তারা স্থানীয়ভাবে আমেরিকায় ও মাতৃভূমি বাংলাদেশের কল্যাণে ব্যাপক ভূমিকা পালন করবে এবং এতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

