আটলান্টিক সিটিতে শেপার একাডেমির উদ্যোগে প্রেসিডেন্ট ডে উদযাপন 

সুব্রত চৌধুরী :  নিউজার্সি রাজ‍্যের আটলান্টিক সিটিতে  ১৬ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত কোচিং সেন্টার ‘শেপার একাডেমি”এর  উদ্যোগে  “প্রেসিডেন্ট ডে” উদযাপন করা হয়েছে । 

 শেপার একাডেমি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুহৃদ সমাবেশ,কথামালা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। 

‘শেপার’ এর প্রধান নির্বাহী শিপন সাখাওয়াৎ এর সঞ্চালনায় কথামালায় অংশ নেন সুব্রত চৌধুরী,তাসলিমা , মামুন ইসলাম  , জসিমউদ্দীন , নাহিদা আক্তার, জলি ,জেনিফার, কীর্তিমান দেব, সাদ কাদের, জুবায়ের প্রমুখ ।

কুইজ প্রতিযোগিতায় লাবিবা প্রথম ,মেহরাব দ্বিতীয় ও মেরাজ তৃতীয় স্থান অর্জন করেন । অনুষ্ঠানে আগত অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *