আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের  বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত 

 সুব্রত চৌধুরী-

গত আট মার্চ, রবিবার দুপুরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫১তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয় । 

এগ হারবার শহরের একটি মিলনায়তনে  অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে  বক্তব্য রাখেন।  

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত  ডেমোক্র্যাটিক দলের নেতা ,কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রায়  প্রশংসনীয়  অবদান রাখায়    বিভিন্ন নেতৃবৃন্দকে  পুরস্কৃত করেন ।

কনভেনশনে আগামী জুন মাসে  অনুষ্ঠিতব্য নিউ জার্সির প্রাইমারি নির্বাচনে কংগ্রেসম‍্যানসহ অন্যান্য  পদে দলীয় পদপ্রার্থীরা  বক্তব্য রাখেন।

কনভেনশনে দক্ষিন এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা সুব্রত চৌধুরী, সৈয়দ

শহীদ, নাসির শেখ  প্রমুখ উপস্হিত ছিলেন । এছাড়া আটলান্টিক সিটির কাউনসিলম্যান অ্যারন রেনডলফ ,কাউনসিলম্যান কলিম শাহবাজ,আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের চেয়ারওম্যান কনস্ট্যাণ্ট মেন্ডি ডেইস চ্যাপম্যান, জেফ ডরসি সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *