আটলান্টিক সিটিতে ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির ‘ইফতার মাহফিল’

হ-বাংলা নিউজ:  পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

গত এক মার্চ ,রোববার  সন্ধ্যায় ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত “ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি“তে এই ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। 

ধর্মীয় আমেজে এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে  “ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি“তে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের মিলন মেলা বসেছিল।

  “ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি”র সভাপতি ইকবাল হোসেন ইফতার মাহফিলে অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *